ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার, অভিযানের নেতৃত্বে ওসি এনামুল হক

admin
অক্টোবর ২৪, ২০২৬ ১২:০৪ pm
Link Copied!

 

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকাসহ মোস্তাফিজুর রহমান সোহেল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেতাগী পৌর কৃষকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারের তথ্য রয়েছে। তবে আগের মামলার বর্তমান অবস্থা ও বিচারিক নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেতাগী টাউন ব্রিজসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বেতাগী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন অংশ নেন।

বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাউন ব্রিজের পাশের ওই চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল খানের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেতাগী থানার ওসি মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী টাউন ব্রিজের পাশের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাফিজুর রহমান সোহেল খানকে ১৫০ পিস ইয়াবা ও ৩ হাজার ১৮০ টাকাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।