ঢাকাThursday , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস

admin
অক্টোবর ২২, ২০২৬ ৯:২৯ am
Link Copied!

চুয়াডাঙ্গা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু, অসুস্থ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজা ভোগ করতে থাকা আনোয়ার হোসেন (৬৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একজন প্রবীণ নেতা ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, আনোয়ার হোসেনের একাধিক শারীরিক সমস্যা ছিল। মৃত্যুসনদে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্‌যন্ত্রের সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি ডায়াবেটিস, হাঁপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

কারা সূত্র জানায়, মারামারির একটি মামলায় দণ্ডবিধির ৩২৪ ধারায় আনোয়ার হোসেনের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ৬০ দিন কারাভোগ করতে হতো। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।