ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৩:১৩ pm
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় চুরি-ডাকাতি, মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আমতলী থানা প্রাঙ্গণে বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। এতে আমতলী উপজেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার।

প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে রাতের পাহারায় সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শনাক্ত করা, নির্জন স্থান, বাঁশঝাড় ও পরিত্যক্ত বাড়িতে মাদক বিক্রি ও সেবনের তথ্য সংগ্রহ, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং টিকটকের আড়ালে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নজরদারিতে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার আশপাশে ইভটিজিং প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সহিংসতা, বিশৃঙ্খলা বা গুরুতর অপরাধের তথ্য পাওয়া মাত্র বিট পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় দায়িত্ব পালনে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমতলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি, মাদক, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখতে এবং কোনো অপরাধের তথ্য পেলে দ্রুত থানা পুলিশকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। থানা পুলিশ ও গ্রাম পুলিশের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।