ঢাকাWednesday , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

admin
অক্টোবর ২১, ২০২৬ ১:৫৬ pm
Link Copied!

বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আওয়ামী লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, শক্তিশালী বিরোধী দল সাজতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে জামায়াতের সংসদ সদস্যদের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না।

তার দাবি, তারা মূলত অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে এবং ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন। বিরোধী দলের নেতা হিসেবে সংসদে কিংবা রাজপথে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।