ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের তিনদিন পর ইন্জিনিয়ার নিয়ন হুদা’র মরদেহ উদ্ধার

admin
অক্টোবর ২৪, ২০২৬ ১:২৩ pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধারের খবরে নদী পারে উপস্থিত স্থানীয়দের চোখে পানি ও স্বজন হারানো শোকের এক হৃদয় বিদারক দৃশ্য উপনিত হয় ঘাঘট নদীর দুপার। গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইন্জিনিয়ার নিয়ন হুদা (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

(২৪ অক্টোবর) শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৩ নং কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দীর্ঘ চেষ্টায় পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত( ২২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন হুদা। এরপর থেকে তাঁর সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়। তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।