ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৩:১৬ am
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে হামলায় তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনায় আসিফ আকবরের কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত বিরোধ কিংবা পেশাগত কোনো দ্বন্দ্ব রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সংগীতজগতে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত ও হামলার কারণ উদ্‌ঘাটন এখন তদন্তের বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।