সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়ক বিভাজনে উল্টে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত হয় ও প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
