ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি দমনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ: আইজিপি

admin
অক্টোবর ২৪, ২০২৬ ১:১১ pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির বিরুদ্ধে মামলা দায়ের ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যকর কাঠামো তৈরির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যেই আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করা ও সাক্ষ্য দিতে অনেকেই ভয় পান বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে মো. আলী হোসেন ফকির বলেন, গত ১৭ বছরে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব কমিয়ে জনআস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে পুলিশ।

তিনি জানান, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন আইজিপি।

৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও বর্তমানে পুলিশ সর্বত্র কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি। জনবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে জনগণের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।

এ ছাড়া আইনি কাঠামোর মধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি অপরাধ দমনে কার্যকর নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।