ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৪:৫৯ pm
Link Copied!

যশোর প্রতিনিধি:

সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, শাড়ি, ভারতীয় ওষুধ ও প্রসাধনীসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপির টহলদল সীমান্তের বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি জানায়, অভিযানে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, পাঁচটি ভারতীয় ওষুধ এবং ১৯১টি প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও অন্যান্য পণ্য পাচার বন্ধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিতভাবে অভিযান চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের লক্ষ্যেও কাজ করছে বিজিবি।

তিনি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে অবৈধ পাচার বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।