ঢাকাWednesday , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

মা হলেন অভিনেত্রী নাফিজা, ফেসবুকে আবেগঘন পোস্ট

admin
অক্টোবর ২১, ২০২৬ ২:১৬ pm
Link Copied!

জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক লাক্স সুন্দরী নাফিজা জাহান কন্যাসন্তানের মা হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যমে এ সুখবর দিয়েছেন নাফিজা ও তার স্বামী রাজীব হাসান। তবে সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ কবে তা জানাননি এ দম্পতি।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করা অভিনেত্রী নাফিজা জাহান এর মধ্যেই ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী।

ক্যারিয়ারের তুঙ্গে থেকে ২০১৩ সালের দিকে হঠাৎ করেই দেশ ছাড়েন নাফিজা জাহান। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার শুরু করলেও সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন নাফিজা জাহান। এবার কন্যাসন্তানের আগমনে তাদের সংসারে যুক্ত হলো নতুন আনন্দের অধ্যায়।

যুক্তরাষ্ট্রে বসবাস করা নাফিজা সেখানেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। যদিও গত সেপ্টেম্বর মাসে তার মা হতে যাওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে। সেই সময় সামাজিক মাধ্যমে নাফিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে স্বামী রাজীব হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।