ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচারে মাইকিং, আটক ২জন

admin
অক্টোবর ২৩, ২০২৬ ১২:৪৩ pm
Link Copied!

মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন—এমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আসলাম হোসেন টিপুর বিরুদ্ধে। এ ঘটনায় তারেক রহমান (১৬) ও শহিদুল ইসলাম শহীদ (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রচারণায় ব্যবহৃত একটি অটোচার্জারও জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইক লাগিয়ে শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন বলে প্রচার চালানো হয়। এ প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়। প্রায় ৩৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আটক তারেক রহমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার ছেলে। অপর আটক শহিদুল ইসলাম শহীদ কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। পুলিশি অভিযানের সময় অটোচার্জারটির চালক কাবিল হোসেন পালিয়ে যান বলে জানা গেছে।

অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় তারেক রহমান ও শহিদুল ইসলাম শহীদ নামে দুই তরুণকে আটক করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।