নিজস্ব প্রতিবেদক, যশোরঃ
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন যশোর সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম।
শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবুদ্দিনের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তাঁর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক দল নেতা সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
