যশোর প্রতিনিধি:
রফিকুল ইসলাম সবুজ
এক সময় টিভি পর্দা কাঁপানো জনপ্রিয় মুখ, নাটকের পরিচিত নাম সমু চৌধুরী। যার অভিনয় দেখে মুগ্ধ হতো গোটা দেশের দর্শক। সেই মানুষটিকে আজ দেখা গেল যশোরের লালনের আখড়ায় বসে কু লকি টানতে এবং মা তালামি করতে। এই দৃশ্য দেখে হতবাক হয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
মায়ের জন্য বিয়ে করেননি:
এই ভদ্রলোক তার মায়ের সেবা করার জন্য ব্যক্তি জীবনে বিয়ে পর্যন্ত করেননি। এমন মাতৃভক্ত মানুষ এখন সমাজে বিরল।
১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি তার বাবা এবং বোনকে হারান। সেই শোকের পর থেকেই তিনি নিজের সমস্ত জীবন মায়ের খেদমতে উৎসর্গ করেছেন। মায়ের সেবা করেই তিনি দিন অতিবাহিত করেছেন। এলাকাবাসী বলেন, ঠিক এই মাতৃভক্তির জন্যই ওনার ভালো গতি ছিল, সবার দোয়া ছিল তার সাথে।
সমু চৌধুরী শৈশব থেকে ১০০ এর অধিক নাটকে অভিনয় করেছেন। তার অভিনয় ছিল একদম বাস্তবমুখী। টেলিভিশন নাটকে তার উপস্থিতি মানেই ছিল দর্শকদের বাড়তি আগ্রহ। বহুগুণের অধিকারী এই মানুষটা এক সময় যশোরের গর্ব ছিলেন।
কিন্তু সময়ের ব্যবধানে আজ তার জীবনের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
বহুগুণের অধিকারী এই মানুষটা এখন নানা সময় পাগলামি করে শিরোনাম হচ্ছেন। কিছুদিন আগে দেখা গেছে, যশোরে নিজ এলাকায় মারামারি করে আহতও হয়েছেন তিনি। তার এমন অবস্থা দেখে স্থানীয়রা ব্যথিত।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “যেই মানুষটা এক সময় নাটকে অভিনয় করে মানুষকে কাঁদাতো-হাসাতো, আজ সেই মানুষটাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা মেনে নেওয়া কঠিন।”
সবই উপরওয়ালার ইচ্ছা:
চিন্তা করি, মানুষের কত পরিবর্তন। কেউ পাগল থেকে ভালো হচ্ছে আবার কেউ ভালো থেকে পাগল হচ্ছে। সবই উপরওয়ালার ইচ্ছে মাত্র।
আজ সমু চৌধুরীর এই পরিণতি দেখে এলাকাবাসী ও তার ভক্তরা তার জন্য দোয়া চেয়েছেন। সবার একটাই প্রার্থনা, হে আল্লাহ সবাইকে মাফ করে দাও এবং সমু চৌধুরীকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও।
