ঢাকাSaturday , ৩১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

admin
অক্টোবর ৩১, ২০২৬ ৬:৫১ am
Link Copied!

জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে পথচলার তিন বছর পূর্ণ করল জাতীয় দৈনিক অভয়নগর। আজ পত্রিকাটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পরিবার, পাঠক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় জনপদের নানা সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদও পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছে পত্রিকাটি।

তিন বছরের এই পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে জাতীয় দৈনিক অভয়নগর। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে মানুষের কথা তুলে ধরাই পত্রিকাটির অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সংশ্লিষ্টরা জানান, আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।