ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ ১২:৩২ pm
Link Copied!

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার সময় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও গালিগালাজের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

একই ঘটনায় পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগও উঠেছে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। এ সময় তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে রাখেন। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এজলাসে যাওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সেখানে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন পরীমনি কেড়ে নেন বলে অভিযোগ করা হয়। পরে অবশ্য মুঠোফোনটি ফেরত দেওয়া হয়।

শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তাঁর নিরাপত্তারক্ষীদের ধাক্কায় সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ ওঠে। তাঁর ভাইয়ের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির মধ্যেই এ ঘটনা ঘটে।

পরে আদালত প্রাঙ্গণ ছাড়ার আগে গাড়িতে ওঠার সময় সাংবাদিক রবিউল হোসাইনকে দেখে পরীমনি তাঁর দিকে তেড়ে যান এবং সাংবাদিকদের গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।

মামলার পটভূমি

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তের পর পুলিশের অপরাধ তদন্ত সংস্থা পিবিআই পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন দেয়।

মামলাটির বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।