ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড।

যশোর প্রতিনিধি:
নভেম্বর ৩, ২০২৬ ২:১১ pm
Link Copied!

যশোর শহরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং একই ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস সংরক্ষণের প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুমনা পালের নেতৃত্বে যশোর শহরের এমকে রোডে অবস্থিত রেস্টুরেন্ট এবং বিমান অফিস রোডে এর রান্নাঘরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব ও অপরিচ্ছন্নতা দেখতে পান আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া একই ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস সংরক্ষণ, পুরোনো মাংস মজুত রাখা এবং খাদ্য নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বাস্থ্য, স্যানিটারি ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সনদ দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এদিকে একই দিন যশোর শহরের দড়াটানা এলাকায় নিউ ভৈরব হোটেল ও জনি হোটেলে অভিযান চালানো হয়। তবে প্রতিষ্ঠান দুটিতে অনিয়মের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।