ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বনফুল মিষ্টির দোকানে অভিযান, এক লাখ টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ
নভেম্বর ৫, ২০২৬ ৮:৩৩ am
Link Copied!

যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে দোকানের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টি সংরক্ষণে অনিয়ম ও পরিচ্ছন্নতার ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের চিত্র পাওয়া যায়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে তেলাপোকার বিচরণ রয়েছে। মিষ্টি সংরক্ষণের স্থান ও এর আশপাশেও তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে খাদ্যপণ্যের স্বাস্থ্যসম্মত সংরক্ষণ ও ভোক্তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ছাড়া বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও অভিযানে ধরা পড়ে। ফলে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদর্শনের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে কর্মকর্তারা জানান।

খাদ্যপণ্য বিক্রির মতো গুরুত্বপূর্ণ স্থানে এসব অনিয়ম পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা ও সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।