ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎রাজশাহী দূর্গাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

admin
নভেম্বর ১, ২০২৬ ৮:০০ am
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি:

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহী দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে একটি যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাকে ক্রেস্ট ও যুব সংগঠনকে নিবন্ধন সনদপত্র বিতরণ করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে ও জিন্না সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
‎উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার,
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) রোকনুজ্জামান তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায় গোলাম মোস্তফা, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, পিন্ট ইলেকট্রিনিক মিডিয়া সাংবাদিক উদ্যোক্তা সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে।  মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
‎

‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।