ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এস আরবি ৬ এর বিশেষ অভিযানে ৯০ বোতল উইনকোরেক্স সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নুরউদ্দিন খাঁন সোহাগঃ
নভেম্বর ৩, ২০২৬ ২:৫৪ am
Link Copied!

যশোরে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উইনকোরেক্স সিরাপ সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের ইজিবাইকও তল্লাশি করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোরের চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) এবং একই উপজেলার জলুলী উত্তরপাড়া গ্রামের মো. তুজাম্মেল মণ্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি-৬ জানায়,একটি গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩-এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি নীল রঙের ইজিবাইক তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উইনকোরেক্স উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করা মাদকদ্রব্য আইনের বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।