যশোরের উন্নয়নের অন্যতম কারিগর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, প্রচার সম্পাদক খান মোহাম্মদ আরমান, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দুলি হোসেন, যুগ্ম সম্পাদক মো. মাসুদ হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
