ঢাকাWednesday , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করলেন দেবর, হাসপাতালে ভর্তি।

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে তাসলিমা খাতুন (৩৪) নামে এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর দেবর আব্দুর রহিমের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত তাসলিমা খাতুন একই গ্রামের কারিমুল্লাহ গাজীর স্ত্রী।

কারিমুল্লাহ গাজী জানান, নামাজ আদায় করাকে কেন্দ্র করে তাঁর বড় ছেলে ছোট ছেলে তানভীরকে শাসন করছিল। এ সময় বড় ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুর রহিম লাঠি দিয়ে তাঁর বড় ছেলেকে মারধর শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এবং সন্তানকে রক্ষা করতে তাসলিমা এগিয়ে গেলে আব্দুর রহিম ঘেরের কাজে ব্যবহৃত একটি লাঠি দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

এতে তাসলিমার নাক ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কারিমুল্লাহ গাজী আরও জানান, ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে শ্যামনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন তাঁরা।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহিমের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।