পাবনার ফরিদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি, বি-নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান।
সভায় অভিভাবক সদস্য মো. তজিম ফকির ও শিক্ষক প্রতিনিধি মো. হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম বিএসসি ও মো. আশরাফুজ্জামান মাসুদ, সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী মাস্টার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মো. জাকিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় নবনির্বাচিত সভাপতি মো. জিয়াউর রহমান কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে কাজ করার আশ্বাস দেন। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় কলেজের ছাত্রীদের পিকনিকে যাওয়ার দাবি বাস্তবায়ন এবং নিয়মিত লাইব্রেরি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় কলেজের শিক্ষক, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
