ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা দাবি।

যশোর প্রতিনিধি:
নভেম্বর ৩, ২০২৬ ৯:৪৫ am
Link Copied!

যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদ, জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোরের জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। এ ছাড়া জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।

জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখার আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্যসচিব মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত স্মারকলিপিতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া যশোর জেলার সব জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই স্মৃতিস্তম্ভসহ জেলার বিভিন্ন স্থানে থাকা গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর নজরদারি জোরদার এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের প্রতি দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যৌথ নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় ও যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।