ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কালীগঞ্জে এস আরবি ৬ এর বিশেষ অভিযানে ১০০ বোতল উইনকোরেক্স সিরাপ সহ দুইজন গ্রেফতার।

নুরউদ্দিন খাঁন সোহাগ
নভেম্বর ৩, ২০২৬ ১০:০৩ am
Link Copied!

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex) সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা নামক এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের তেতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে ১/নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে ২/মো. জাহিদুল ইসলাম (৫১)।
এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা ১০০ বোতল উইনকোরেক্স সিরাপ উপস্থিত সাক্ষীদের সামনে আইনের বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান, স্কোয়াড কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে তাঁদের চলমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।