ঢাকাThursday , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

এস আরবি ৬ সদর কোম্পানী এর বিশেষ অভিযানে মংলা ১৫কেজি গাঁজা সহ ৪জন মাদকব্যবসায়ী গ্রেফতার

admin
অক্টোবর ২৯, ২০২৬ ১০:১০ am
Link Copied!

 

নুরউদ্দিন খাঁন সোহাগ

 

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি ৬) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখ, সন্ধ্যা ২৩:৩০ ঘটিকার সময় বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা পোর্ট পৌরসভার ০৫ নং ওয়ার্ডস্থ বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। রুমি ইসলাম (৩২), পিতা: নজরুল ইসলাম, ২। মোঃ পারভেজ (২১), পিতা: মোঃ পলাশ, ৩। মোছাঃ ময়না (২৪), স্বামী: সগির হোসেন, ৪। মোছাঃ ফাতেমা (৩০), স্বামী: মৃত মতিন, সর্বসাং: শ্রম কল্যাণ রোড, বালুরমাঠ, ৫নং ওয়ার্ড মোংলা পৌরসভা, থানা: মোংলা, জেলা: বাগেরহাট।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত গাঁজাসহ আসামিদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, মিডিয়া উইং জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নে এসআরবি ফোর্সের চলমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।