ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগআঁচড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা।

শার্শা (যশোর) প্রতিনিধি:
নভেম্বর ২, ২০২৬ ৩:২৭ pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে স্থানীয় বিএনপি।

আগামী ৪ নভেম্বর বিকেলে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, প্রচার সম্পাদক নাজমু হুদা, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনসহ যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতাকর্মীরা।

এ ছাড়া বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

প্রস্তুতিমূলক সভায় আগামী ৪ নভেম্বরের দোয়া মাহফিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।