ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ছাত্রী নিখোঁজ, কোচিং শিক্ষককে ঘিরে থানায় অভিযোগ।

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় কোচিং শিক্ষক রাজিব হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ছাত্রীর মা। পরিবারের অভিযোগ, ওই শিক্ষকই ছাত্রীকে নিয়ে গেছেন। এ ঘটনায় শিক্ষক রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

নিখোঁজ ছাত্রী জিন্নাতারা বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বালসাবাড়ি বাজারের অধ্যয়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারে পড়াশোনা করত। পাশাপাশি শিক্ষক রাজিব হোসেনের কাছে বাসায় প্রাইভেট পড়ত বলে জানিয়েছে পরিবার।

ছাত্রীর মা মমতা খাতুনের অভিযোগ, গত দুই দিন ধরে তার মেয়ে নিখোঁজ রয়েছে। তার দাবি, কোচিং শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে তার মেয়েকে নিয়ে গেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তিনি থানায় অভিযোগ করেন।

মমতা খাতুন আরও অভিযোগ করেন, রাজিব হোসেন এর আগেও দুই ছাত্রীকে নিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। পরে তাঁদের সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, “রাজিব হোসেন এর আগেও দুই ছাত্রীকে নিয়ে গিয়ে বিয়ে করেছিলেন বলে আমরা জানি। পরে তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে।”

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।