ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

admin
অক্টোবর ২৬, ২০২৬ ১২:৪২ pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি:

মাগুরা পৌরসভার একটি পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিরপাড়া মাঠসংলগ্ন আয়নাল মোল্লার পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু হলো ইছা আলী (১০), তার বাবা অন্তর বিশ্বাস এবং হুজাইফা (৯), তার বাবা ইমন বিশ্বাস। তারা মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পারলা খালকুল পাড়ার বাসিন্দা। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়েছিল। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের মাঠসংলগ্ন আয়নাল মোল্লার পুকুরে তল্লাশি চালিয়ে তাদের পানির মধ্যে পাওয়া যায়।

পরে দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।