ঢাকাWednesday , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

admin
অক্টোবর ২৮, ২০২৬ ৪:৪৩ pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাড়ি ও প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করেছে খুলনার পাইকগাছা পৌরসভা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় এবং স্থানীয় অংশীজন নবোলোক পরিষদের মাধ্যমে পরিচালিত এ উদ্যোগে যুক্ত হয়েছেন স্থানীয় নারী উদ্যোক্তারাও।
২০২৬ সালের ২০ এপ্রিল থেকে তিন বছর মেয়াদি দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে পৌরসভা ও নতুন আলো উন্নয়ন দলের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাস থেকে মাঠপর্যায়ে জরিপ ও পরীক্ষামূলকভাবে বর্জ্য সংগ্রহ শুরু হয়।
এ উদ্যোগের পেছনে রয়েছেন স্থানীয় তিন নারী উদ্যোক্তা—বীণা, জুলি ও সীমা। তাঁরা ২০২৩ সাল থেকে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। পরে পৌর এলাকার যত্রতত্র বর্জ্য ফেলা, ড্রেন বন্ধ হয়ে যাওয়া ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেন তাঁরা।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক, জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী উদ্যোগটির সঙ্গে পৌরসভাকে সম্পৃক্ত করায় কার্যক্রমে নতুন গতি আসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পৌরসভার ৩ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ৫০৬টি পরিবারে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ২৩টি হোটেল, ১০টি ক্লিনিক, ৮টি ডায়াগনস্টিক সেন্টার, ১০টি ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সেবার আওতায় এসেছে।
নির্ধারিত সেবামূল্য অনুযায়ী, প্রতিটি বাড়ি থেকে ৬০ টাকা এবং প্রতিষ্ঠানভেদে পৃথক হারে অর্থ নিয়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহন করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ আরও কার্যকর হবে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে সেবাটি সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করতে পৌর এলাকায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও নবোলোক এ কাজে যথেষ্ট সহযোগিতা করেছে। পৌরবাসীকে আরও সচেতন করে সেবার পরিধি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।