ঢাকাThursday , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় চানমারি শিপইয়ার্ডে এসআরবি-৬-এর বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আশিক গ্রুপের ২জন গ্রেফতার

admin
অক্টোবর ২৯, ২০২৬ ১০:২০ am
Link Copied!

নুরউদ্দিন খাঁন সোহাগ

খুলনা নগরীর চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১/ছাহিল মাহমুদ (২৫) ও ২/শাহাদাত হোসেন শুভ (২৩)। ছাহিলের বাড়ি খুলনা সদর থানার চানমারি বাজার এলাকায়। তাঁর বাবার নাম সওগাতুল আলম ছগীর। অপরদিকে, শুভ লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বারেক হাওলাদার।
এসআরবি-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।