ঢাকাFriday , ৩০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী

admin
অক্টোবর ৩০, ২০২৬ ৮:০৫ am
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এক দিনের সফরে চুয়াডাঙ্গায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে তিনি জেলায় পৌঁছে রাত্রিযাপন করেন। সফরকালে শুক্রবার (৩০ অক্টোবর) জেলা ও দায়রা জজ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করেন তিনি। রাত ১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গায় পৌঁছান।

শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আইনমন্ত্রী। সভায় জেলার বিচার বিভাগের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

সফর শেষে শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে আইনমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।