শহীদ জিয়া সামাজিক সংগঠন যশোর জেলা শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ইঞ্জিনিয়ার রকি, সদস্য সচিব লাভলু
যশোর প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে সামনে রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শহীদ জিয়া সামাজিক সংগঠন যশোর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান রকিকে আহ্বায়ক এবং মোঃ মোস্তাফিজুর রহমান (লাভলু) কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় ও জেলার তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম-আহ্বায়ক হিসেবে মোঃ আলাউদ্দিন হোসেন লিটন, বি.এম মামুন আলতাফ (পলাশ), মোঃ আজমুল হুদা মিঠু, মোঃ আসাদুজ্জামান (আসাদুল), মোঃ মঞ্জুরুল আহসান (শিমুল), মোঃ নাজমুল হাসান (রয়েল), সফিউল আজম, মোঃ মেহদি হাসান (টুটুল), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লা আল মামুন (শাহিন)।
যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তপু রায়হান (রাজন), মোঃ বদরুল আলম (বাবু), এস.এম জাহিদ হাসান (সান্টু), মোঃ হাসান শাহরিয়ার, বি.এম সাকিবুল ইসলাম সাকিব, আবু যায়েদ ও
মোঃ মাসুদ রানা (টিটুল)।
সদস্য হিসেবে রয়েছেন ইমরান হোসেন, বি.এম রাকিবুল হাসান ও মোঃ সাগর হোসেন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান রকি বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান (লাভলু) বলেন, এই কমিটি শুধু নামের জন্য নয়, কাজের মাধ্যমে প্রমাণ করবে। যশোর জেলার প্রতিটি উপজেলায় সংগঠনকে সুসংগঠিত করে সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আনা হবে।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্বের হাত ধরে শহীদ জিয়া সামাজিক সংগঠন যশোর জেলায় মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
