ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

১নং রোহিতা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চান চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আবু শাহীন।

Link Copied!

যশোর জেলার মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আবু শাহীন। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

তিনি বলেন, যশোর জেলার মণিরামপুর থানার এক নম্বর রোহিতা ইউনিয়নবাসীর কাছে দোয়া চাচ্ছি, আগে ছিলাম এখনও আছি, পরে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।

খন্দকার আবু শাহীন দীর্ঘদিন ধরেই রোহিতা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক কাজে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। এ কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত ও আস্থার নাম হয়ে উঠেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আবু শাহীন একজন সৎ, সাহসী ও জনবান্ধব মানুষ। তিনি নির্বাচিত হলে রোহিতা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন তারা।

তার নির্বাচনী স্লোগান, “সবার জন্য জেনে রাখা ভালো”। আরো নতুন পরিকল্পনা আছে এই ইউনিয়ন নিয়ে। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চান। মাদকমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা পাশে থাকলে রোহিতা ইউনিয়নকে আরো এগিয়ে নিয়ে যাবো।

ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট-বাজারে, চায়ের দোকানে তার পক্ষে ব্যাপক গণসংযোগ চলছে। তরুণ, বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

এলাকাবাসী মনে করেন, আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে খন্দকার আবু শাহীনই হবেন তাদের যোগ্য পছন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।