ঢাকাThursday , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৬

admin
অক্টোবর ২৯, ২০২৬ ৪:৪২ pm
Link Copied!

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৬

নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল জব্দ করা হয়েছে।

নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির ১৬ শতক জমির মালিকানা নিয়ে মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী শাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধের মীমাংসা হয়নি।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মো. নজরুল ইসলাম (৫০), মঞ্জু মিয়া (৪০), রেজাউল করিম (২৮), রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মো. লিটন মিয়া (৩৫), মোছা. নিরফুল (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), মোছা. খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।